ভোলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দুই দিনের প্রশিক্ষণ শুরু

ভোলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম পর্যায় শুরু হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে ট্যাব তুলে দেওয়া হয়।
শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টায় শহর সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এতে ভোলা পৌরসভা থেকে একজন সুপারভাইজার ও ১৪ জন তথ্য সংগ্রহকারী এবং ভোলা সদর উপজেলা থেকে একজন সুপারভাইজার ও ১৪ জন তথ্য সংগ্রহকারী অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকার, সমাজসেবক অধ্যক্ষ খালেদা খানম এবং সমাজসেবা অধিদপ্তর ভোলার সহকারী পরিচালক কাজী গোলাম কবির।
