সর্বশেষঃ

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ভোলার বোরহানউদ্দিনে পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) ভোলা জেলা পুলিশ মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।

বোরহানউদ্দিন থানার এএসআই (নিরস্ত্র) মো. হেলাল সঙ্গীয় ফোর্সসহ তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বোরহানউদ্দিন এলাকায় অভিযান চালিয়ে মো. ইসমাইল পাটোয়ারীকে গ্রেপ্তার করেন।

পুলিশের তথ্যমতে, ইসমাইল পাটোয়ারী বোরহানউদ্দিন থানার জিআর-২০৮/২০ মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ইসমাইল পাটোয়ারী বোরহানউদ্দিন উপজেলার চকঢোষ ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম মো. আবুল বাশার।

পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় একটি সাজা পরোয়ানা মুলতবি ছিল।

গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। অপরাধ দমনে ভোলা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।