ভোলায় কবর জিয়ারতের গুরুত্ব ও আদব নিয়ে সচেতনতামূলক পোস্টার স্থাপন

জাগো, গড়ো, বদলাও’—এই স্লোগানকে ধারণ করে সামাজিক সচেতনতা ও মানবিক মূল্যবোধ তৈরিতে কাজ করে যাচ্ছে জাগরণ ফাউন্ডেশন-ভোলা। এরই ধারাবাহিকতায় কবর জিয়ারতের গুরুত্ব ও আদব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভোলার বিভিন্ন কবরস্থানে সচেতনতামূলক পোস্টার লাগিয়েছে সংগঠনটি।
পোস্টারে কবর জিয়ারতের গুরুত্ব ও আদব সম্পর্কে বিভিন্ন বার্তা তুলে ধরা হয়েছে। পাশাপাশি মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা এবং কবর জিয়ারতের মাধ্যমে আখিরাতের কথা স্মরণ করার বিষয়ে মানুষকে সচেতন করা হয়। জাগরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সমাজে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা এবং কবর জিয়ারতের মাধ্যমে আখিরাতের কথা স্মরণ করার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
