দৌলতখানে তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড : ৬টি গোডাউন পুড়ে ছাঁই

দৌলতখান প্রতিনিধি ॥
ভোলার দৌলতখানে পেট্রোল, ডিজেল অকটেন তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি গোডাউন পুড়ে ছাঁই হয়ে গেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যার দিকে দৌলতখান পৌরসভা ৩নং ওয়ার্ডের বেঁড়িবাধ সংলগ্ন তেলের গোডাউনে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিসাধীন আছেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হঠাৎ করে দৌলতখান পৌরসভা ৩নং ওয়ার্ডের বেঁড়িবাধ সংলগ্ন তেল ব্যবসায়ী শাহাবুদ্দিনের তেলের গোডাউন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এসময় আগুনের লেলিহান শিখা পাশ্ববর্তী ৬টি তেলের গোডাউনে ছড়িয়ে পড়ে। এতে ৬টি তেলের গোডাউন পুড়ে ছাঁই হয়ে যায়। খবর পেয়ে পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও স্থানীয়দের ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ৩জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিসাধীন আছেন। এসব তেলের গোডাউনের একটি লাইসেন্স নেই বলে স্থানীয়রা অভিযোগ করেন। এ ঘটনায় ১ কোটি টাকার মত তেল ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন খান ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফখরুল ইসলাম অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন। দৌলতখান ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোখলেছুর রহমান জানান, তেলের গোডাউন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ১ কোটি টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে, তবে এর পরিমাণ আরও বাড়তে পারে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।