চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলার সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এমাদুল হোসেন, উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষী ও মৎস্যজীবীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তায় মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করতে হবে। পাশাপাশি জলাশয় ও নদ-নদীতে মাছের প্রজনন ও বিচরণক্ষেত্র সংরক্ষণ এবং অবৈধভাবে মাছ শিকার বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, মৎস্যচাষীদের আধুনিক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হলে উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান আরও বাড়বে।
অনুষ্ঠান শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় সফল মৎস্যচাষীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।