পান্তা ভাতেই চলে জীবন, দুই নাতিকে নিয়ে বাঁচার আকুতি রিজিয়া বিবির
বোরহানউদ্দিন মুক্তিযোদ্ধা সংসদের এডহক কমিটি গঠন: আহ্বায়ক আচমত আলী, সদস্য সচিব নাজিমুদ্দিন

ভোলার বোরহানউদ্দিন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ৭ সদস্যবিশিষ্ট একটি নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। গত ১৯ মার্চ ভোলা জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান কিরণ এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই এডহক কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত এই কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আচমত আলী মিয়াকে আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হককে যুগ্ম আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা মো. শাহে আলম নাজু (নাজিমুদ্দিন)-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও কমিটির অন্যান্য সদস্য হিসেবে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী এবং বীর মুক্তিযোদ্ধা আরব আলী।
নতুন এই এডহক কমিটি অনুমোদনের পর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিমের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, এই নতুন নেতৃত্বের মাধ্যমে বোরহানউদ্দিন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সার্বিক কার্যক্রম ভবিষ্যতে আরও গতিশীল, কার্যকর ও সুসংগঠিত হবে।
