সর্বশেষঃ

ভোলা ডেভেলপমেন্ট ফোরাম’র ভোলা জেলা কমিটি গঠন

স্টাফ রিপোর্টার ॥
ভোলার সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং বিভিন্ন সামাজিক দাবি আদায়ে নিরলসভাবে কাজ করে যাওয়া সামাজিক সংগঠন ‘ভোলা ডেভেলপমেন্ট ফোরাম’ (বিডিএফ) ভোলা জেলা শাখার সাধারণ সভা ও নতুন কমিটি গঠন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২০ জুন ২০২৬) ভোলা শহরের কালিবাড়ি রোডের সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে আগামী ২০২৬-২৯ কার্যকালের জন্য নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতি ও আলোচনা ভোলা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা ডেভেলপমেন্ট ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি লায়ন আবুল কাশেম এম.জে.এফ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ভোলা ডেভেলপমেন্ট ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এম জহিরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো: মিজানুর রহমান এবং বরিশাল বিভাগীয় সমন্বয়কারী মো: রাজিব হায়দার।
সভায় বক্তারা বলেন, “ভোলা ডেভেলপমেন্ট ফোরাম ভোলার মানুষের অধিকার ও সার্বিক উন্নয়নে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভোলার নদী ভাঙন রোধ, ফেরি সংকট নিরসন, ভোলা মেডিকেল কলেজ স্থাপন, বহু প্রতীক্ষিত ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং ভোলার বিদ্যুৎ সমস্যাসহ বিভিন্ন ন্যায্য দাবি ও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে এই সংগঠন রাজপথে ও নীতি-নির্ধারণী মহলে সোচ্চার ভূমিকা পালন করছে।” নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটির হাত ধরে আগামী দিনে ভোলার উন্নয়নমুখী আন্দোলন আরও বেগবান হবে।
২০২৫-২০২৬ সালের জন্য ‘ভোলা ডেভেলপমেন্ট ফোরাম’ (বিডিএফ) ভোলা জেলা শাখার নির্বাচিত নেতৃবৃন্দ হলেন, সভাপতি মোঃ রাজিব হায়দার, সিনিয়র সহ-সভাপতি মাকসুদুর রহমান, সহ-সভাপতি মোঃ রিয়াদ হোসেন, মো: মেহেদী হাসান সুমন, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসাইন, সহ-সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো: পারভেজ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, অর্থ সম্পাদক ইকবাল হোসেন রিপন, দপ্তর সম্পাদক মোঃ আলাউদ্দিন, প্রচার সম্পাদক সাংবাদিক এম শাহরিয়ার ঝিলন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক নাজিউর রহমান নাইম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক প্রভাষক আমিনুল ইসলাম সুমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুর রহিম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ রিয়াজ হোসেন, নির্বাহী সদস্য মোঃ হারুন। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ভোলার জেলাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন এবং ভোলার উন্নয়নে নিজেদের উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।