বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা নাজিম উদ্দিন আলমের সুস্থতা কামনায় ভোলায় দোয়া মাহফিল
বিশ্বকাপ ঘিরে ভোলায় আর্জেন্টাইন সমর্থকদের উন্মাদনা

স্টাফ রিপোর্টার ॥
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ভোলায় শুরু হয়েছে আগাম উন্মাদনা। খেলার সূচি ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের তর্ক-বিতর্কের মধ্যেই এবার মাঠে নেমেছেন ব্রাজিল ভক্তরা। প্রিয় দলের জার্সি গায়ে, হাতে আকাশি-নীল পতাকা নিয়ে ‘আর্জেন্টিনা, আর্জেন্টিনা’ স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের সড়কগুলো। রবিবার (৩১ মে) বিকেলে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে মোটরসাইকেল বহর নিয়ে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। নানা বয়স ও পেশার মানুষের অংশগ্রহণে র্যালিটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
আর্জেন্টাইন সমর্থকরা আশা প্রকাশ করেন, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা তাদের মিশন পূরণ করতে সক্ষম হবে। র্যালিতে অংশ নেওয়া কয়েকজন সমর্থক বলেন, বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে বড় আকর্ষণ তৈরি হয় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরে। বিশ্বকাপ এলেই আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে আলাদা এক আনন্দ ও উচ্ছ্বাস কাজ করে। তাদের দাবি, বিশ্ব ফুটবলে অসংখ্য কিংবদন্তি খেলোয়াড়ের জন্ম দিয়েছে এই দলটি। তাই আর্জেন্টিনার প্রতি তাদের ভালোবাসা ও সমর্থন অব্যাহত থাকবে। তারা আরো বলেন, আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা ও আনন্দ র্যালিই জানান দিচ্ছে, বিশ্বকাপের আবহ ইতোমধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে।
