সর্বশেষঃ

ভোলায় ২ দিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু

স্টাফ রিপোর্টার ॥
ভোলায় ২ দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্ত সপ্তাহ এবং বিজ্ঞানমেলা শুরু হয়েছে। স্টলে স্টলে সাজানো হয়েছে শিক্ষার্থীদের উদ্ভাবন। এ যেন ক্ষুদে বিজ্ঞানিদের ঢল নেমেছে। শনিবার (১৮ এপ্রিল) মেলার প্রথমদিন ছিলো দর্শনার্থী ও ক্ষুদে বিজ্ঞানীদের মিলন মেলা। এ মেলার মাধ্যমে ভবিষ্যতে শিক্ষার্থীরা নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে আগ্রহের সৃষ্টি হবে। যার মধ্যমে তাদের প্রতিভার বিকাশ ঘটবে।
শিক্ষার্থীদের কেউ তৈরী করেছেন পানি চক্র, ওয়ার্টার এলাম, ঝুকিমুক্ত নৌ যান, হাইড্রোলিক ব্রিজ, ঘরের সুরক্ষা যন্ত্র, সৌর বিদ্যুৎ, জলবিদ্যুৎ এবং বর্জব্যবস্থাপনা প্রকল্পসহ নানা উদ্ভাবন। মেলার মাঠ জুড়ে ক্ষুদে বিজ্ঞানিদের মেলা বসছে। যা দেখতে ভীড় জমাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
আয়োজকরা জানান, এ বছর মেলার প্রতিপাদ্য উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে’বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞানের এসব উদ্ভাবন ব্যবহারের মাধ্যমে জীবনযাত্রারা মান উন্নয়ন ও সহজ হবে বলে মনে করছেন শিক্ষার্থীরা। মেলায় অংশগ্রহনকারি কয়েকজন শিক্ষার্থী জানান, আমাদেরর এ উদ্ভাবন, আমাদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে। যারা দেখতে আসছেন তাদের মাঝে উৎসাহ লক্ষ্য করা যায়। উদ্ভাবনের পাশাপাশি নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের সাথে পরিচিত হচ্ছেন শিক্ষার্থী ও দর্শনার্থীরা।

ভোলা সদর মাধ্যমিক শিক্ষা অফিসার রকিবুল হাসান বলেন, বিজ্ঞান মনস্ক একটি জাতি গঠনে এ মেলা বিশেষ ভূমিকা পালন করবে। ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান বলেন, ভবিষ্যতে এসব ক্ষুদে বিজ্ঞানী জাতীয় পর্যায়ে সুমান বয়ে আনবে। আমরা তাদের সার্বিক সহহযোগিতা করছি।
জানা গেছে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে ভোলা সদর উপজেলা চত্বরে দু’দিনের এই মেলার আয়োজন করা হয়। মেলায় ১১ টি স্টল বসছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে ভোলা সদর উপজেলা চত্বরে ফিতা কেটে এ মেলার উদ্ধোধন করেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান। রোববার (১৯ এপ্রিল) পুরস্কার বিতরনের মধ্যদিয়ে এ মেলার সমাপ্তি ঘটবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।