সর্বশেষঃ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দৌলতখানে অনুপস্থিত ৩৬২ জন

দৌলতখান সংবাদদাতা ॥
ভোলার দৌলতখান উপজেলায় অনুষ্ঠিত এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিতির সংখ্যা অন্যান্য বছরে তুলনায় অনেক বেশি। দৌলতখান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও জয়নুল আবেদীন ল্যাবরেটরি হাই স্কুলের দুটি কেন্দ্রে পরীক্ষার্থীর মোট সংখ্যা ৯৯২ জন হলেও পরীক্ষায় অংশ নেয়া মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে ৬৩০ জন। উপজেলার দুটি কেন্দ্রে অনুপস্থিতি পরীক্ষার্থীর সংখ্যা মোট ৩৬২ জন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মু. জাহিদ উদ্দিন জানান, এবারের বৃত্তি পরীক্ষায় উপজেলার ১০৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩২টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৭টি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষা অংশ নিচ্ছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।