সর্বশেষঃ

বোরহানউদ্দিনে ৫ ফার্মেসীর জরিমানা

মনিরুজ্জামান ও ইকবাল হোসেন ॥ বোরহানউদ্দিন পৌরসভার বিভিন্ন ফার্মেসীতে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩ নভেম্বর) সকালে সহকারী কমিশনার ভূমি রনজিৎ চন্দ্র দাস এ অভিযান পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক নির্দেশনা আজ সোমবার বোরহানউদ্দিন পৌরসভার বিভিন্ন ফার্মেসীতে অভিযান করেন। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ এবং ড্রাগ লাইসেন্স, ট্রেড লাইসেন্স না থাকার অপরাধে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় ৫ টি ফার্মসীকে মোট ২৮, হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামান জানান, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। এসময় ঔষধ প্রশাসনের ভোলা জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টীম সার্বিক সহযোগিতা প্রদান করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।