ভোলায় গ্রাম-পুলিশের বসতঘরে হামলা-লুটপাট ॥ আহত-৪

স্টাফ রিপোর্টার ॥ ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশায় জমিজমা বিরোধের জেরে বসতঘরে ভাংচুর, লুটপাট ও নারীসহ ৪ জনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৬ আগষ্ট) সকালে পশ্চিম ইলিশা ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
ঘটনাসূত্রে জানা যায়, পশ্চিম ইলিশা ১নং ওয়ার্ডের গ্রাম পুলিশ ইয়াছিন চৌকিদার গংদের সাথে পাশ্ববর্তী ছাদেক মাঝি গংদের সাথে বিরোধ চলছে আসছে। এ বিরোধের জের ধরে ছাদেক মাঝি গংরা ভাড়াটিয়া সন্ত্রাসী এনে ইয়াছিন চৌকিদার ও আবুল কাশেমের বসতঘরে হামলা ও লুটপাট চালায়। এতে বাঁধা দিতে গিয়ে ইয়াছিন চৌকিদার, নুরজাহান, আয়েশা, আনোয়ারা হামলার শিকার হয়। বর্তমানে তারা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ইয়াছিন চৌকিদার জানান, ছাদেক মাঝির ছেলে হাসান, হারুন, রহিজলের ছেলে সালাম, আলামিনসহ সংবদ্ধ একটি গ্রুপ লাঠিসোঁটা নিয়ে আমাদের বাড়ীতে হামলা করে। আমরা বাঁধা দিলে আমাদের মারধর করে ঘরে আগুন দিয়েছে। ইয়াছিন চৌকিদার আরো বলেন, আমি আমার জমিতে দুইটি ঘর উত্তোলন করেছি সে ঘর তারা লুটপাট করে নিয়ে গেছে।
এদিকে অভিযুক্তদের বক্তব্য জানতে তাদের বাসায় গেলে তাদের পাওয়া যায়নি, তবে অভিযুক্ত হারুনের ছেলে শুভ বলেন, ইয়াছিন চৌকিদাররা গতকাল আমাদের জমিতে জোরপূর্বক ঘর উত্তোলন করেছে, সে ঘর আজ এখানের লোকজন এসে ভেঙ্গে নিয়ে গেছে। জোরপূর্বক ঘর উত্তোলন করলে আইনি ব্যবস্থা নিবেন, কিন্তু ভেঙ্গে নিলেন কেন ? এমন প্রশ্নের কোন সদুত্তোর দিতে পারেনি শুভ। এ ঘটনায় সঠিক বিচার দাবী করেছে ভুক্তভোগী গ্রাম পুলিশের পরিবার। ঘটনার খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশের এসআই তাজীব।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।