হানিফ আহ্বায়ক, আলী সদস্য সচিব
ভেলুমিয়ায় বিজেপির আহ্বায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি’র ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে হানিফ হাওলাদারকে আহ্বায়ক এবং মোহাম্মদ আলীকে সদস্য সচিব করে ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে ইউনিয়নের ভেলুমিয়া বাজারে ইউনিয়ন বিজেপি কার্যলয়ের সামনের মাঠে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের কার্যক্রম শুরু করেন অতিথিসহ অন্যরা। ইউনিয়ন বিজেপি নেতা আমির হোসেন মাতাব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা বিজেপি সাধারণ সম্পাদক আলহাজ্ব মোতাছিন বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিজেপি সংগঠনিক সম্পাদক প্রফেসর নুর নবীসহ জেলা, উপজেলা, ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিবসহ ৩ জনের নাম ঘোষণা করা হয়। তারা হলেন আহ্বায়ক হানিফ হাওলাদার, সদস্য সচিব মোহাম্মদ আলী এবং আমির হোসেন যুগ্ম আহ্বায়ক। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
