সভাপতি জাফর-সম্পাদক বাবুল
লালমোহন উপজেলা বিএনপির কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার, লালমোহন ॥ ভোলার লালমোহন উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লালমোহন উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে কাউন্সিলরদের প্রস্তাব ও সমর্থনের মধ্য দিয়ে এ কমিটি ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েত।
