অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ, লোকসানের শঙ্কায় ভোলার সবজি গ্রামের কৃষকেরা
ভোলা সরকারী স্কুলে সকল প্রকার ছাত্র রাজনীতি নিষিদ্ধ

ডেস্ক রিপের্ট ॥ ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে সকল ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে ভোলা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার ভোলা জেলা শাখার আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে শিক্ষকদের সাথে আলাপ-আলোচনা করে এ ঘোষণা দেন। এ সময় বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের স্কুল প্রাঙ্গনে জড়ো করে তাদের রাজনীতিতে নিষেধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সাথে আজ (সোমবার) থেকে বিদ্যালয়ে সকল প্রকার ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন।
এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাতেমা জোহরা ও অন্যান্য সিনিয়র শিক্ষকরা উপস্থিত ছিলেন। এসময় তারাও শিক্ষার্থীদের এমন সিদ্ধান্তকে স্বাগত জানান। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন মইনুল ইসলাম মুগ্ধ, হাসনাত রাফসান, তানভীর আহমেদ, ওয়াহিদ ইমন, মিনহাজুল সিয়াম, সাইদুল ইসলাম, জুবায়ের শিবু, দিগন্ত প্রাল প্রমূখ।
