সর্বশেষঃ

ভোলায় ব্লক ধসে এক নারীর মৃত্যু

বনি আমিন, ইলিশা : ভোলার ইলিশা লঞ্চ ঘাটে নদীতে ব্লক ধসে গিয়ে একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।  ২ই অক্টোবর দুপুরে এই ঘটনা ঘটে।  ঘটনাস্থলে গিয়ে জানা যায়,  ইলিশা লঞ্চ ঘাটের পাশে নদীর তীরে কয়েকটি নৌকা বাধা থাকে। এবং তারই পাশ দিয়ে কয়েকজন মানুষ হেটে যাচ্ছিলো, এমন সময়  হঠাৎ করে নদীর পানিতে ব্লক ধসে গিয়ে নৌকা এবং নদীর তীরের মানুষ নদীতে ডুবে যায়। পাশে থাকা লোকজন তাদের বাঁচাতে ঘটনা স্থলে ছুটে যায়। এতে  লাইজু নামের এক নারী নিহত হয়েছে এবং আহত হয়েছে অনেকে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির। এদিকে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে কোষ্টগার্ড, নৌ-পুলিশ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।