ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, সবচেয়ে বেশি দূষণ প্রগতি সরণিতে
ভোলা উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমানের স্ত্রী আর নেই

মোঃ শাহীন কাদের : ভোলা উকিল পাড়া নিবাসী সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট মাকসুদুর রহমানের সহধর্মিণী সেলিমা সুলতানা আর নেই। রবিবার (১ অক্টোবর) ভোর সাড়ে ছয়টায় ঢাকা মনোয়ারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহ ওয়াইন্নালিল্লাহি রাজিউন)।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি এক ছেলে এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে এলাকাবাসী এবং আইনজীবী সমিতিসহ বিভিন্ন মহল শোক জানিয়েছে।
আজ রাত সাড়ে ৮ টায় ভোলার যুগীরঘোল ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে মরহুমার পিত্রালয় গজারিয়া ভালিয়া মিয়া বাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন পরিবার বর্গ।
