সর্বশেষঃ

ভোলায় সমবায় ব্যাংকের নবাগত চেয়ারম্যানকে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

এম রহমান রুবেল ॥ ভোলার সমবায় ব্যাংকের নবাগত চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব জহুরুল নকিবকে নতুন বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার সময় নতুন বাজার জেলা সমবায় মার্কেটের ২য় তলায় এই ফুলেল শুভেচছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় আলোচনা সভার মধ্যে দিয়ে বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা উপস্থিত থেকে নবাগত সমবায় ব্যাংকের চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান।
প্রধান অতিথি জহুরুল ইসলাম নকিব বলেন, আমি আপনাদের নকিব হয়ে আপনাদের সুখ-দুঃখের সাথী হয়ে সব সময় বিপদ আপদে পাশে থাকতে চাই। তিনি আরো বলেন, যে কোন প্রয়োজনে আমাকে আপনিরা যে উন্নয়নে পাশে পাশে পাবেন ইনশাআল্লাহ। আমি নকিব ব্যাংকের চেয়ারম্যান হওয়ার পর থেকে আপনিরা আমাকে যে ভাবে সম্মানিত করেছেন তা আমি আজীবন মনে রাখবো।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।