ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, সবচেয়ে বেশি দূষণ প্রগতি সরণিতে
ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে মা নিহত ॥ জ্ঞান ফিরলেই মাকে দেখতে চায় ছেলে

ইয়ামিন হোসেন ॥ ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ৭নং ওয়ার্ডের দক্ষিণ ইলিশা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে কহিনুর বেগম (৬০) নামের এক নারী ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে তার ছেলে আলাউদ্দিন (৩৮) গুরুত্বর আহত হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় দক্ষিণ ইলিশার চান মিয়া বয়াতী বাড়ীর আবদুল হাই মিয়ার ঘরে এই ঘটনা ঘটে।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুৎ এর সুইজ অন করতে গেলে কহিনুর বেগম স্পৃষ্ট হয়। এ সময় তার ছেলে আলাউদ্দিন মাকে উদ্ধার করতে গেলে তিনিও আহত হন। স্বজনরা এসে দুইজনকে উদ্ধার করলে ঘটনাস্থলেই কহিনুর বেগমের মৃত্যু হয় এবং মূমুর্ষ অবস্থায় আলাউদ্দিনকে সদর হাসপাতালে নেওয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আলাউদ্দিন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তবে তার মা মৃত্যু বরণ করেছে এটা এখনো জানেন না তিনি। জ্ঞান ফিরলেই মা কেমন আছেন জানতে চায় আলাউদ্দিন। এ ঘটনায় দক্ষিণ ইলিশায় শোকের ছায়া নেমে এসেছে।
