ইসলামী ব্যাংকিং সম্প্রসারণ ও যাকাত ব্যবস্থাপনা জোরদারের আহ্বান পার্থর
ভোলার ইলিশায় জোরপূর্বক বাগান-বাড়ী দখল করে গাছ-গাছালী কেটে নেওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার।
ভোলা সদর উপজেলার ইলিশার চর আনন্দ-২ গ্রামের বাগানের গাছ-গাছালী কেটে লাকড়ী হিসেবে বিক্রি করছে প্রভাবশালী দুই বনদস্যু মনির ও হারুন।
ওই গ্রামের আমির হোসেন ভুইয়া, আবু কালাম মুন্সীর বাগান দখল করে গাছ-গাছালী কেটে উজার করে পানের বরজ করার পায়তারা করছে এ দুই বনদস্যু।
ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ৬নং ওয়ার্ডের চর আনন্দ গ্রামে গিয়ে গতকাল সোমবার দুপুরে এ ঘটনা দেখা যায়।
এদিকে অভিযুক্ত রহিজল মাঝির ছেলে হারুন ও মোফাজ্জল হোসেন এর ছেলে মনির কে গাছ-গাছালী কাটতে বাধা দেওয়ায় পানের বরজ নষ্ট করার মিথ্যা অভিযোগ দিয়ে আবু কালাম মুন্সীর নামে মিথ্যা অপবাদ দিয়ে আসছে প্রভাবশালী এ দুই বনদস্যু।
তবে প্রশাসন অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।
আবু কালাম মুন্সী বলেন, আমাদের বাগান দখল করে গাছ-গাছালী কেটে বাগান শূন্য করে দিয়েছে রহিজল মাঝির ছেলে হারুন ও মোফাজ্জল হোসেন এর ছেলে মনির।
আবু মুন্সী আরো বলেন, আমি বাধা দেওয়ায় তাদের মরা পানের লতা নিজেরা কেটে আমাদের নামে মিথ্যা অপবাদ দিয়ে যাচ্ছে।
আমির হোসেন নামের আরেক ভুক্তভোগী বলেন, আমার বাগানের সকল ফল-ফলাদি গাছ কেটে পানের বরজ করার চেষ্টা করছে হারুন ও মনির।
তারা এলাকার প্রভাবশালী বলে তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।
এ বিষয়ে অভিযুক্ত হারুন ও মনিরের বিরুদ্ধে আনা অভিযোগ তারা অস্বীকার করেন তবে বাগানে পানের বরজ করার কথা স্বীকার করেছেন।
ভুক্তভোগী পরিবাররা ভোলার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
