ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, সবচেয়ে বেশি দূষণ প্রগতি সরণিতে
ভোলায় আজকের দর্পণ পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে দৈনিক আজকের দর্পণ পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দৈনিক আজকের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি আশরাফুল আলম সজিব এর সার্বিক আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। শুক্রবার (২২ সেপ্টেম্বর) শহরের ব্লাক ওয়ে চাইনিজ রেস্টুরেন্টে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা।
আজকের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধির শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হয় আনুষ্ঠানিতা। দৈনিক বনিক বার্তা জেলা প্রতিনিধি ও স্কাই টিভি নিউজ চ্যানেল সম্পাদক এইচ এম জাকিরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভোলা প্রেসক্লাব সহ-সভাপতি কালবেলা প্রতিনিধি ওমর ফারুক, ভোলা জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল-আমিন শাহরিয়ার, ভোলা জেলা মুক্তিযুদ্ধা সন্তান সংসদ এর সভাপতি শাহাবুদ্দিন রিপন শান, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের যুগ্ম আহ্বায়ক শাহ মনিরুজ্জামান হান্নান, মুক্তিযোদ্ধা প্রজন্ম ছাত্র সংসদের ভোলা জেলা সভাপতি রাজিয়া তাবাসসুম, দ্বীপকন্ঠ সম্পাদক ইউনুছ শরীফ, দৈনিক আমাদের অর্থনীতি ভোলা প্রতিনিধি শিমুল চৌধুরী, ডেইলী সান পত্রিকার জেলা প্রতিনিধি বশির আহাম্মেদ, দৈনিক দেশের কন্ঠ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি মনছুর আলম, অনলাইন প্রেসক্লাব সভাপতি তুহিন খন্দকার, নিউজ বিডির সম্পাদক লিটন শেখ, ভোলার বাণীর পত্রিকার ব্যাবস্থাপনা সম্পাদক ইমরান হোসাইন, নিউজ ইনচার্জ শরীফ হোসাইন, আজকের ভোলার সহযোগী সম্পাদক শাহরিয়ার ঝিলন, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার এম এন আলম, ভোলা প্রকাশ এর সম্পাদক বিজয় বাইন, ভোলা টাইমস পত্রিকার বার্তা সম্পাদক আশিকুর রহমান শান্ত, দৈনিক আমাদের সংগ্রাম অনলাইন পোর্টাল সম্পাদক মাহমুদুল হাসান ফাহাদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই পত্রিকাটি শুরু থেকেই পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। শিক্ষা, কৃষি, ক্রীড়াসহ উন্নয়ন ও অনিয়ম দুর্নীতির নানা বিষয়ে সংবাদ প্রকাশ করে প্রশংসা কুড়িয়েছে দৈনিক এই পত্রিকাটি। এরই ধারাবাহিকতায় আজকে দেশব্যাপী এই জনপ্রিয়তা অর্জন সম্ভব হয়েছে। বিগত দিনগুলোর মতো সামনের দিনগুলোতেও আজকের দর্পণ বাংলাদেশের সাধারণ মানুষের তথ্য বিনোদন ও শিক্ষামূলক তথ্য চাহিদা পূরণে আরও জোরালো ভূমিকা রাখবে বলে বক্তারা মনে করেন।
