ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, সবচেয়ে বেশি দূষণ প্রগতি সরণিতে
ভোলায় পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

এম জামিল হোসেন ॥ ভোলা পুলিশ ম্যাজিষ্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ সানাউল হকের সভাপতিত্বে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান (বিপিএম), অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অসীম কুমার দে, অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামীন, ভোলা সদর হাসপাতালের আরএমও ডা: তায়েবুর রহমান, জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল ইসলাম, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ বায়জিদ রায়হান, সহকারী পুলিশ সুপার মোঃ নাসির উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ইফতারুল হাসান শরীফ, অতিরিক্ত পিপি সোয়েব হোসেন মামুন, জেলা কারাগারের জেলার দেওয়ান মোঃ তারিকুল ইসলাম, ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন ফকির, ডিবি ওসি মোঃ এনায়েত হোসেন, কোর্ট পুলিশ পরিদর্শক শামসুল আরেফীন, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন মিয়া, দৌলতখান থানার অফিসার ইনচার্জ সত্য রঞ্জন খাসকেল, লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর, চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ, শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মু. এনামুল হক, দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ মোঃ শাখাওয়াত হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আবদুর রব, মনপুরা থানার এসআই সাইদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আজিজুর রহমান এবং চীফ জুডিসিয়ার ম্যাজিষ্ট্রেট আদালতের নাজির মোঃ জুয়েল প্রমূখ।
