টানা বৃষ্টিতে মাটিতে মিশল চরফ্যাশনের তরুণ উদ্যোক্তা ফাহাদের স্বপ্ন
ভোলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

ভোলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো. রিয়াদ(১১) নামের তৃতীয় শ্রেনীর এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার ( ৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাতব্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রিয়াদ মো. টুলু মাতব্বরের ছেলে। তিনি পেশায় রিকশা চালক। নিহত স্থানীয় চর ইলিশা তালুকদার চর সরকারি প্রথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী ছিলেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের চাচাতো ভাই মো. রিয়াজ বলেন, নিহত রিয়াদের ঘরের সামনে তাঁর বাবার অটোরিকশা চার্জে ছিলো। রিয়াদ রিকশার পাশ দিয়ে যাওয়া সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়। তখন তাঁর মা দেখতে পেয়ে চিৎকার করেলে তাঁকে উদ্ধার করে স্থানীয় ভোলা সদর হাসপাতালের নেওয়ার সময় সে মারা যায়।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির বলেন, ঘটনাটি শুনতে পেয়ে ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
