সর্বশেষঃ

ভোলায় পুলিশের মাদকবিরোধী অভিযান, ৫ কেজি ২০০ গ্রাম গাজাসহ আটক-১

বনি আমিন (ইলিশা): কথায় আছে ভাগ্য পরিবর্তন হইতে সময় লাগে না,ঠিক তেমনি ইলিশা ফারীতে ইনচার্জ গোলাম মোস্তফা আসার পর থেকে ইলিশা ফারীর পুলিশ টিমের গাঁজা আটক করার ভাগ্যটায় পরিবর্তন হয়ে গেছে বলে মনে হয় । মনে হয় ইলিশা ফারীর পুলিশ টিমকে স্বপ্নে দেখায় যে ইলিশা লঞ্চঘাট দিয়ে মাদক কারবারি যাচ্ছে।

ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাহিদুজ্জামান বিপিএম-সেবা এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানার তত্ত্বাবধানে ভোলা সদর থানাধীন পূর্বইলিশা ইউনিয়ন হইতে ০৫ কেজি ২০০ গ্রাম গাজা এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকাস টিম।
আটককৃত মাদক কারবারি মো:মেহদী মোল্লা সাং-হাওলাদার বাড়ি,৪নং ওয়ার্ড, সাপড়াখালী, ইউনিয়ন বহরবুনিয়া,থানা-মোড়লগঞ্জ দেলোয়ার মোল্লা র ছেলে বলে জানা যায়।

ইলিশা ফারীর ইনচার্জ মো:গোলাম মোস্তফা বলেন গোপন সংবাদের মাধ্যমে
অদ্য ০৪/০৯/২০২৩ খ্রি:তারিখ দুপুর ১১:৩০ ঘটিকার সময় এস আই (নিঃ)গোলাম মোস্তফা, সংগীয় এএসআই/আহসান কবির,কং/ ৭৭৪ মোঃ জসিম উদ্দীন,কং/৭২৮ মোঃ এমরান,কং/ মোঃ শাহিন,কং/৫৭৪ মিল্লাত মল্লিকসহ ভোলা সদর থানাধীন পূর্বইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ ইলিশা তালতলা লঞ্চ ঘাট থেকে ০৫ কেজি ২০০ গ্রাম গাজা সহ ১। মেহেদী মোল্লাকে আটক করা হয়। আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।