সর্বশেষঃ

সমবায় ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জহুরুল ইসলাম নকিব

এম রহমান রুবেল ॥ ভোলা জেলা আ’লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কাচিয়া ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত জনপ্রিয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জহুরুল ইসলাম নকিব বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোলা সমবায় ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত (২২ আগস্ট) ব্যাংকের পরিচালনা পর্ষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।
এদিকে জেলার সব চেয়ে জনপ্রিয় তৃণমুল নেতা-কর্মীদের আপনজন দুর দিনের নেতা-কর্মীদের আস্থাভাজন নেতা জহুরুল ইসলাম নকিবের চেয়ারম্যান নির্বাচিত খবর সর্বমহলে প্রচারিত হলে জেলা, উপজেলা ও তৃণমুল নেতা-কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি দল মত নির্বিশেষে সর্বস্তরের জনগন তাকে সববায় কার্যালয়ে ফুলেল শুভেচছা জানান। ফুলেল শুভেচছা জানানোর পর থেকে সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনের ঝড় বয়ে যায়।

দলীয় নেতা-কর্মীদের সাথে কথা হলে তারা প্রতিবেদককে তাদের মনের কথাগুলো প্রকাশ করে বলেন, জহুরুল ইসলাম রাজপথের বিএনপি জামাত ও নৈরাজ্যকারি বোমাবাজ এবং অপরাজনীতিকারিদের আতংক দুর দিনিরে নকিব ভাইকে সমবায় ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত করায় আমরা সত্যি আনন্দিত।
নব নির্বাচিত চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিব বলেন, সত্যি আমি আনন্দিত কারন দলের তৃনমুল কর্মীরা আমাকে ভূলে নাই আমি ও তাদের কে ভূলি নাই। কারন দলের তৃণমুল কর্মীরাই দলের প্রাণ শক্তি। কর্মীরা না থাকলে আমার নকিবের কোন দাম নেই। কর্মীরা আছে বলেই আজ আমি নকিব রাজপথে আছি তাদের কে সাথে করে। আমাকে আপনিরা যারা চেয়ারম্যান নির্বাচিত করেছেন তাদের কাছে আমি চির কৃতজ্ঞ। আপনাদের জন্য কিছু করতে পারলেই আমার জীবন ধন্য।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।