সর্বশেষঃ

ভোলায় সাড়ে ৭ লাখ মিটার কারেন্ট জাল জব্দ ॥ অতপর ধ্বংস

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় কোষ্টগার্ড দক্ষিণ জোনের অভিযানে সাড়ে ৭ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। শনিবার (২৬ আগস্ট) সকালে অভিযান চালিয়ে ভোলা বাসস্ট্যান্ড থেকে এ জাল জব্দ করা হয়।
কোষ্টগার্ড দক্ষিণ জোনের কন্টিনজেন্ট কমান্ডার মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, কোষ্টগার্ড দক্ষিণ জোন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে ভোলা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাসে তল্লাশি করে সাড়ে ৭ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে। এরপর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।