সর্বশেষঃ

ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

ওমর ফারুক ॥ ভোলায় ২ হাজার পিস ইয়াবা সহ আনোয়ার (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। আটককৃত আনোয়ার ভোলা সদর পৌর কাঠালীর ইউনুছ মিয়ার ছেলে। কোস্ট গার্ড সুত্র জানায়, বুধবার (২৩ আগস্ট) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড দক্ষিণ জোনের কন্টিনজেন্ট কমান্ডার এম মনির হোসেনের নেতৃত্বে একটি টিম ভোলা সদর উপজেলার খেয়াঘাট সংলগ্ন বিএনপি বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিনব কায়দায় একটি কসমেটিক ব্যাগের মধ্যে ২ হাজার পিস ইয়াবা পাচারকালে ওই মাদক কারবারি আনোয়ারকে আটক করে কোস্ট গার্ড। এ সময় ব্যাগ তল্লাশি করে ব্যাগের মধ্যে ২ হাজার পিস ইয়াবা, কসমেটিক সামগ্রী ও ইমিটেশন অলংকার পাওয়া যায়। পরে জব্দকৃত ইয়াবা ও মালমালসহ মাদক কারবারিকে ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।