ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, সবচেয়ে বেশি দূষণ প্রগতি সরণিতে
ভোলায় কমিউিনিটি ক্লিনিকের কমিউিনিটি গ্রুপের সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি গ্রুপ (সিজি) এর সদস্যদের নিয়ে দিনব্যাপি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) মঙ্গলবার তাদের হলরুমে ওরিয়েন্টেশনের আয়োজন করে।
ওরিয়েন্টেশনের প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান আহমেদ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সাআদ করিম। বক্তব্য রাখেন পিপিইপিপি-ইইউ প্রকল্প সমন্বয়কারী মোঃ আবু বকর তানভীর, সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্য মোঃ ওবায়দুল্লাহ, প্রকল্পের পুষ্টিবিদ মোঃ মিঠুন মন্ডল, কমিউনিটি মবিলাইজেশন মোঃ মাসুম বিল্লাহ প্রমূখ। ওরিয়েন্টেশনে কমিউিনিটি ক্লিনিক থেকে স্বাস্থ্য সেবা প্রাপ্তির ক্ষেত্রে অতিদরীদ্র ও অতি নাজুক জনগোষ্ঠিকে অগ্রাধিকার প্রদান করা ও কমিউিনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নে কমিউনিটি গ্রুপের ভুমিকা বিষয়ে আলোচনা করা হয়।
