সর্বশেষঃ

১৫ই আগষ্টে যারা জন্মদিন পালন করে আগামী নির্বাচনে নৌকা বিজয়ী করে তাদের জবাব দেওয়া হবে -বিপ্লব মোল্লা

ইয়ামিন হোসেন।
১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের নির্মম ভাবে যারা হত্যা করেছে। তাদের দোসসরা আবার  এ দিনে কেক কেটে জন্মদিন পালন করে। এ দিনে জন্মদিন পালন করে যারা বাংলার মানুষের হ্নদয়ে আঘাত দিয়েছে বা দিচ্ছে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে  বঙ্গবন্ধু কন্যাকে আবারো প্রধানমন্ত্রী করে জবাব দেওয়া হবে বলে জানান জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাপ্তা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা।
১৫ আগষ্ট মঙ্গলবার দুপুরে বাপ্তা ইউনিয়ন পরিষদ আয়োজনে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যতে এসব বলেন তিনি।
বিপ্লব মোল্লা বলেন, বিএনপি জামাত ১৯বার আমাদের নেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করছিলো এবং পদ্মাসেতু উন্নয়নে ষড়যন্ত্র করেছিলো, তাদের কোন ষড়যন্ত্র কাজ হয়নি। আগামীতেও হবে না। এ দেশের জনগণ বুঝে গেছে কোন সরকারের আমলে উন্নয়ন হয় তাই জনগণই আবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাবে ইনশাআল্লাহ।

প্যানেল চেয়ারম্যান মঞ্জুর আলম মাতাব্বরের সভাপতিত্বে বাপ্তা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাইমুল ইসলাম আফ্রিদি এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি নুর ইমাম, ইউপি সদস্য শাহীন মাল, সংরক্ষিত মহিলা সদস্য আকলিমা বেগম, জলেখা খানম।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য নুরুল ইসলাম খাঁন, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য আলমগীর বাকলাই, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রফিজল হাওলাদারসহ আওয়ামীলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।