সর্বশেষঃ

ভোলায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

ডেস্ক রিপোর্ট ॥ ভোলায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট আরিফুজ্জামানের সভাপতিত্বে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মমিন টুলু, পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, সিভিল সার্জন ডাঃ কে এম শফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।