ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, সবচেয়ে বেশি দূষণ প্রগতি সরণিতে
ভোলায় জাপানি ব্যাবসায়ী দলের সাথে কৃষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
কৃষকদের উৎপাদিত বিভিন্ন পন্য নিতে

স্টাফ রিপোর্টার ॥ ভোলার কৃষকদের উৎপাদিত বিভিন্ন খাদ্যপন্য নিতে জাপানের বেশ কয়েকটি ব্যাবসায়ী প্রতিনিধি দল ভোলার কৃষকদের সাথে মতবিনিময় সভা করেছেন। রবিবার সকালে ভোলার ব্যাংকেরহাট গ্রামীন জন উন্নয়ন সংস্থার প্রাণি স্বাস্থ্য কেন্দ্রে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা কৃষকদের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করে।
গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাপানিজ বৃহৎ শিল্প প্রতিষ্ঠান কামেদা শিকা কোম্পানির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর লেখ রাজ জুনিজা, জাপান-বাংলাদেশ জয়েন্টভেঞ্চার কোম্পানি মিনোরি বাংলাদেশ লিমিটেড ও ফু-ওয়াং ফুডসের ব্যবস্থাপনা পরিচালক মিয়া মামুন। ইনডু জুনেজা, রুচি জুনেজা, এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ফু-ওয়াং ফুডসের চেয়ারম্যান মো. আফজাল হোসেন, মিনোরি গ্রুপের লিগ্যাল অ্যাডভাইজর অ্যাডভোকেট মো.এমরান হোসাইন প্রমুখ।

প্রতিনিধি দল ভোলার কৃষকদের উৎপাদিত ভুট্রা, মুগ, মশুর, ধান ও সয়াবিন নিতে আগ্রহ প্রকাশ করেন ও জন উন্নয়ন টেকনিক্যাল ইনিস্টিটিউটের কেয়ার গিভিং সহ বিভিন্ন ট্রেডের প্রশিক্ষনার্থীদের জাপানি ভাষা শেখানের মাধ্যমে জাপানে কর্মসংস্থান করে দেয়ার অঙ্গিকার করেন। কৃষক মতবিনিময় সভায় কৃষক ছাড়াও জন উন্নয়ন টেকনিক্যাল ইউনিস্টিটিউটের যুব ও যুব মহিলা প্রশিক্ষানার্থীরা অংশ নেয়। অুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার লিগ্যাল এন্ড কর্মসুচি পরিচালক এড. বিথী ইসলাম।
