সর্বশেষঃ

ভোলার ইলিশায় চাঁদার দাবীতে হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টার : ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ৭নং ওয়ার্ডে নতুন ঘর উত্তোলনের কাজে বাধা দিয়ে চাঁদা দাবী করার অভিযোগ উঠেছে স্থানীয় বখাটে আলামিন, জশিম, রুবেল ও ইয়ামিনের বিরুদ্ধে। এ সময় প্রতিবাদ করায় ৪ তরুণকে পিটিয়ে আহত করেছে বলেও জানা গেছে। বর্তমানে আহত কালিমুল্লাহ, নাজিম, নয়ন ও সাকিল ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার (১১ই আগষ্ট) দুপুরে সদর উপজেলার ইলিশা ৭নং ওয়ার্ডের দক্ষিন ইলিশা গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনাসূত্রে জানা যায়, ৭নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জশিম হাওলাদার নতুন বাড়ীতে নতুন করে বিল্ডিং করে ঘর উত্তোলন করছেন। ওই ঘর উত্তোলনের কাজে আজ হঠাৎ করে স্থানীয় সিকদার বাড়ীর আলামিন, রুবেল, ইয়ামিন ও জশিম এসে মোটা অংকের টাকা দাবী করেন। এ সময় জশিম মেম্বারের ছেলে সাকিল ও রাজমিস্ত্রি কালিমুল্লাহ দিতে অস্বীকার করায় তাদের পিটিয়ে আহত করে। বাধা দিতে এসে নাজিম, নয়ন ও আহত হয়েছে। খবর পেয়ে ইলিশা ফাঁড়ি পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করতে তাদের বাড়ীতে গিয়েও পাওয়া যায়নি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।