সর্বশেষঃ

ভোলায় উঠানে গাছ-গাছালী রোপণ ও কাঁটাতারে বেড়ায় ৬ পরিবার অবরুদ্ধ

ইয়ামিন হোসেন ॥ ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ২নং ওয়ার্ডের নজির মাতাব্বর বাড়ীর উঠানে মাটি কেটে গর্ত করে সুপারী গাছসহ বিভিন্ন গাছ-গাছালী লাগিয়ে ৬ পরিবারের অর্ধশতাধিক মানুষকে অবরুদ্ধ করে রেখেছে একই বাড়ীর মোস্তফা সিকদার গ্রুপ। এ ছাড়া বাড়ীর প্রধান দরজা থেকে কাঁটা তারের বেড়া দিতেও দেখা গেছে। গত বৃহস্পতিবার (১০ই আগষ্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
শুক্রবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, বাড়ীর উঠানে গর্ত করে মাটি উঠিয়ে বিভিন্ন গাছ-গাছালী লাগিয়ে পুরো বাড়ীকে দ্বিখ-িত করে ৬ পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে ফায়ারসার্ভিস কর্মী রুবেল ও মোস্তফা সিকদারের পরিবারের সদস্যরা। ভুক্তভোগী কামাল জানান, ভোলার বাপ্তা ও ঢাকা থেকে ভাড়াটিয়া বাহিনী এনে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে পুরো বাড়ীর মানুষকে আতঙ্ক করে বাড়ীতে এসব তান্ডবলীলা চালানো হয়। কহিনুর নামের এক ভুক্তভোগী বলেন, আমরা এখনো অবরুদ্ধ, পুলিশ এসে বলার পর মেম্বার এসে অল্প কতটুকু বেড়া ছাড়িয়ে দিয়ে গেছে।
তবে অভিযুক্ত মোস্তফা মিয়া বলেন, শালিশের মধ্যে আমাদের লোকজনকে পিটিয়ে কামালরা আহত করেছে। তাই আমাদের পোলাপান এসে আমাদের জমিতে বেড়া দিয়েছে। দরজা বন্ধ করে বেড়া দেওয়া কতটা যুক্তিক ? এ প্রশ্নে তিনি চুপ থাকলেও সেই গ্রুপের শেলিম নামের এক ব্যক্তি জানান, আপনারা বড় করে হেডলাউন করে দিয়েন। আজ বাকি অংশেও বেড়া দিবো। তবে আরেক অভিযুক্ত ফায়ারসার্ভিস কর্মীর বক্তব্য নেওয়ার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
২নং ওয়ার্ডের মেম্বার কামাল হোসেন বলেন, ঘটনাটা সত্যি, খবর পেয়ে আমি গিয়ে বাড়ীর উঠানের বেড়ার একাংশ ছাড়িয়ে দিয়ে এসেছি। এ বিষয়ে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ শাহীন ফকির বিপিএম বলেন, এ বিষয়ে দুই পক্ষেরই মামলা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।