সর্বশেষঃ

ভোলায় জেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের এর ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অস্থায়ীভাবে নির্মিত বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ও পরিবারের অন্যান্য সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এস এম মুসা, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নাজমুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুস, বীর মুক্তিযোদ্ধা অহিদুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর জেলার বিভিন্ন যুব সংগঠনের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।