ভোলায় তুচ্ছ ঘটনায় বৃদ্ধা চাচাকে পেটালেন ভাতিজা

স্টাফ রিপোর্টার ॥ ভোলা সদর উপজেলার শীবপুর ইউনিয়নে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে আপন চাচাকে পেটালেন ছুটিতে থাকা সেনা সদস্য ভাতিজা আবদুর রহিম। বর্তমানে আহত আবুল হাসেম (৬০) ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। গত (১ আগষ্ট) বেলা সাড়ে ১১ টায় ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাসেম মাল বাড়ীতে এ ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন আবুল হাসেম জানান, একটি গাছ লাগানো কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে আমার ভাতিজি জামাই মঞ্জু ও ভাতিজা (সেনা বাহিনীর সদস্য) রহিম এসে রড দিয়ে বাড়ী দিয়ে মাথা পাঠিয়ে দিয়েছে এবং পায়ে আঘাত করেছে। আমার পুত্রবধূ আসমা রক্ষা করতে আসলে তাকেও পিটিয়েছে তারা। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে আমাদের হাসপাতালে ভর্তি করিয়েছে। এই ঘটনায় আমরা ভোলার কোর্টে একটি মামলা করেছি। যার নং এমপি ৩৮০/২৩। এ বিষয়ে অভিযুক্ত সেনা সদস্য রহিম ও মঞ্জুর সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের মোবাইল বন্ধ পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
