অতিরিক্ত ঢেউয়ে বিছিন্ন ফেরীরপল্টুন, বিপাকে মালবাহী ট্রাক

বনি আমিন, ইলিশা প্রতিনিধি : দিনরাত ২৪ ঘন্টা সার্ভিস দিয়ে যাচ্ছে লক্ষ্মীপুর এবং ইলিশা ঘাটের যাতায়াতকৃত ফেরি , একদিন ফেরী বন্ধ থাকে তবে রাস্তায় সারি সারি গাড়ি অপেক্ষা করতে দেখা যায় ফেরীর জন্য ইলিশা ফেরি ঘাটে। ইলিশা ফেরিঘাট এমন একটি যাতায়াতের মাধ্যম যেখান দিয়ে, দৈনিক শতশত গাড়ী আসা যাওয়া করে।আর এইসব গাড়ী দিয়ে আনা নেওয়া করা হয় ৬৪ টি জেলায় প্রয়োজনীয় মালামাল,তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দৈনিক ১০থেকে ১৫টি এম্বুলেন্সে করে ফেরী পারাপার করতে হয় রোগীদের।ভোলা থেকে অনেক সময় রাতে রোগী নিয়ে যেতে হয় ঢাকা,তখন ফেরী ছাড়া অন্য কোন উপায় থাকে না,আর এ সময় ফেরী অথবা ফেরী পল্টনের কোন ধরনের সমস্যা হলে দুর্ভোগের শেষ থাকে না রোগীর স্বজনসহ গাভ়ি চালকদের।

মঙ্গলবার(১ আগস্ট) সকাল ১০টা দিকেও ভালো ছিলো ফেরীর পল্টন। হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে মেঘনা নদীর ঢেউর উতালপাতাল বেড়ে গিয়ে ফেরীর পল্টনের জায়গা থেকে বিছিন্ন হয়ে যায় পল্টন। এবং নদীর পানিতে ডুবে যায় ফেরীর রেম।ইলিশা ফেরীঘাট দিয়ে ফেরী যাতায়াতের ব্যবস্তা একেবারে অচল হয়ে পরেছে। মেরামতের কাজ না করলে কোন ভাবেই চলাচল করতে পারবে না ফেরী।

গাড়ীর ড্রাইভারেরা বলেন অতিদ্রুত মেরামতের কাজ না করলে তাদের লোকসান গুনতে হবে।তাদের গাড়ীতে থাকা লাখ লাখ টাকার মালামাল নষ্ট হয়ে যাবে বলে তারা জানান। এ বিষয়ে বিআইডব্লিওটিসির কর্মকর্তা মো:শহিদ যানান বরিশালের সহকারী পরিচালকের নেতৃত্ব বর্তমানে কাজ চলিতেছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।