ভোলায় ৩দিন ব্যাপী ফটোগ্রাফি কোর্স’র উদ্বোধন

ভোলার বাণী রিপোর্ট ॥ তৃণমুল সংবাদ কর্মীদের মাঠপর্যাযয়ে কাজ সহজ করার লক্ষে বুনিয়াদী প্রশিক্ষণ হিসেবে ৩দিন ব্যাপী ফটোগ্রাফি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার (২০ জুলাই) রাত সাড়ে ৮ টায় ভোলা সদরের ভোকশনাল রোড এলাকায় আয়োজক প্রতিষ্ঠানের কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের উদ্ধোধন করেন, ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আছাদুজ্জামান। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের ভোলা সম্পাদক মু. শওকাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ভোলার বাণী’র সম্পাদক মাকসুদুর রহমান, দৈনিক ভোলা টাইমস সম্পাদক মোঃ আলী জিন্নাহ রাজীব, বাংলানিউজ ও দেশটিভি প্রতিনিধি ছোটন সাহা প্রমুখ।
বিবা’র প্রতিষ্ঠাতা মনিরুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিবা সভাপতি মোঃ আজিজুল ইসলাম। দি বেস্ট ইনিসিয়েটিভ অব ভোলা এসোশিয়েসন বিবা’র উদ্যোগে কোর্সটি পরিচালনা করেন, আলিয়ঁস ফ্রোসেস ও ইরান এম্বাসী কালচারাল সেন্টার ঢাকার প্রশিক্ষক মুজিবর রহমান। জলা সদরের প্রায় ২০ জন ফটো জার্নালিস্ট ও স্কুল কলেজের শিক্ষার্থী এ প্রশিক্ষণে অংশগ্রহন করেন। প্রশিক্ষণে ফটোগ্রাফির কলাকৌশল, ছবি তোলার নিয়ম, ব্যাকরণ, ইনডোর-আউটডোরে ছবি তোলা, ক্যামেরা ধরার কৌশল ও ছবি তোলার নিয়ম-কলাকৌশলসহ বিভিন্ন দিক নির্দেশনা সম্পর্কে প্রশক্ষণ দেয়া হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।