বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী
ভোলার ব্যাংকেরহাটে ট্রাফিক পোষ্ট ও পুলিশ বক্স’র উদ্বোধন

ভোলার বাণী ডেস্ক ॥ ভোলার ব্যাংকেরহাট চত্ত্বরে ট্রাফিক পোষ্ট ও পুলিশ বক্স এর শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম)। সোমবার (১৭ জুলাই) তিনি এ পুলিশ বক্স উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, ব্যাংকেরহাট চত্ত্বরে ট্রাফিক পোষ্ট ও পুলিশ বক্স এর উদ্বোধনের মধ্য দিয়ে ভোলা জেলার ব্যাংকেরহাট এলাকায় সড়ক দুর্ঘটনা, নিরাপদ সড়ক ব্যবস্থা ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর বাস্তবায়ন হবে। সড়কে মামলা দায়ের-জরিমানা আদায় করা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হল জননিরাপত্তা নিশ্চিত ও সড়ক পরিবহন আইন বাস্তবায়ন এবং ট্রাফিক আইন মান্য করতে সচেতনতা সৃষ্টি করা।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার, শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার প্রণয় রায়, ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ফকির (বিপিএম), শহর ও যানবাহন শাখার পুলিশ পরিদর্শক, ১১নং ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল, সাবেক চেয়ারম্যান তাজল ইসলাম মাস্টার, ব্যাংকের হাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম (বাবুল), কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ, জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
