সর্বশেষঃ

ভোলায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ ॥ ইসি’র পদত্যাগ দাবি

ডেস্ক রিপোর্ট ॥ বরিশাল সিটি নির্বাচনে মেয়র প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জুন) বিকেলে শহরের নতুন বাজার চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন ভোলা জেলা জমিয়াতুল মোদারেছিনের জেলা সম্পাদক ও জেলা মুসলিম ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মোঃ মোবাশ্বেরুল হক নাঈম, ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সহ-সভাপতি এম ওবায়েদ বিন মোস্তফা, মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আবদুল মমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান প্রমুখ।
বক্তারা ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ও সমর্থকদের ওপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা এবং নির্বাচন কমিশনের পদত্যগের দাবি জানান। বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নতুন বাজার থেকে বাংলা স্কুল মোড় হয়ে হাটখোলা জামে মসজিদ চত্বরের সামনে পৌঁছে। এরপর মোনাজাতের মাধ্যমে তাদের কর্মসূচি হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।