ভোলার উত্তর দিঘলদীতে উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলার বাণী ডেস্ক ॥ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ছিদ্দিক পাটোয়ারী বাড়ি উঠান বৈঠক এবং ২নং ওয়ার্ডের বজলু সিকদার বাড়ির উঠানে ভিডিও কলের মাধ্যমে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ছিদ্দিক পাটোয়ারী বাড়ি উঠান বৈঠকে উত্তর দিঘলদী ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য সালমা বেগম, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: আবকর হোসেন, সমাজ সেবক মো: আশরাফুল আলম বক্তব্য প্রদান করেণ।
এছাড়া সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ২নং ওয়ার্ডের বজলু সিকদার বাড়ির উঠানে ভিডিও কলের মাধ্যমে উঠান বৈঠকে যুক্ত হয়ে গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) হাছিনা আক্তার বক্তব্য প্রদান করেণ। পরিচালক (প্রচার ও সমন্বয়) তার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, স্মার্ট বাংলাদেশ, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, ভিশন: ২০৪১ এর লক্ষ্যে ও অর্জনসমূহ এবং মানব পাচার, গুজব, সাম্প্রদায়িকতা, সরকার ও রাষ্ট্রবিরোধী অপপ্রচার এবং অপরাজনীতি প্রতিরোধ, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাদি বিষয় তুলে ধরে বক্তব্য প্রদান করেণ। এছাড়াও দু’টি উঠান বৈঠকে জেলা তথ্য অফিসার মো: নুরুল আমিন বক্তব্য প্রাদন করেণ।
