সর্বশেষঃ

ভোলা পাওয়ার হাউজের লাইনম্যান মিজানুর রহমানের মৃত্যু

ভোলার বাণী রিপোর্ট ॥ ভোলা ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানীর লাইনম্যান মিজানুর রহমানের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মৃত্যু বরণ করেন। ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন সূত্রে জানা যায়, মিজানুর রহমান তার ঘর থেকে বের হলে ওই সময় বাসার সামনে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়ে মৃত্যু বরণ করেন।
অন্যদিকে পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরের দিকে রুমের পাশের একটি আম গাছ থেকে আম পাড়তে গিয়ে পা ফসকে তিনি নিচে পড়ে যান এবং তাঁর মাথা আঘাতপ্রাপ্ত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। (ইন্নালিল্লাহি——রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। মিজানুর রহমান স্ত্রী, ৩ সন্তান এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।