বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী
ভোলা জেলা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন
ফারুক সভাপতি-মিজান সম্পাদক

স্টাফ রিপোর্টার ॥ জমকালো আয়োজনের মধ্য দিয়ে ভোলায় জেলা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৩ জুন) দুপুরে শহরের একটি চাইনিজে ২০২৩-২৫ অর্থ বছরের (দুই বছর) এর জন্য এ কমিটি গঠন করা হয়। কমিটিতে দৈনিক কালবেলা জেলা প্রতিনিধি ওমর ফারুক কে সভাপতি, দৈনিক ভোরের কাগজ জেলা প্রতিনিধি এইচ এম নাহিদ কে সিনিয়র সহ-সভাপতি, খোলা কাগজ প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম সহ-সভাপতি ও ডেইলী নিউএজ প্রতিনিধি মিজানুর রহমান কে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন দৈনিক ভোলা টাইমস এর স্টাফ রিপোর্টার আশিকুর রহমান শান্ত কে সহ-সাধারণ সম্পাদক, ভোলার বাণীর বিশেষ প্রতিনিধি শাহীন কাদের কে সাংগঠনিক সম্পাদক, জনতার বাণীর সম্পাদক এম রহমান রুবেল কে সহ-সাংগঠনিক সম্পাদক, দৈনিক খোলা কাগজ লালমোহন প্রতিনিধি মাহমুদ হাসান লিটন কে দপ্তর সম্পাদক, সংবাদ এর বোরহানউদ্দিন প্রতিনিধি অন্তর হাওলাদার কে সহ-দপ্তর সম্পাদক, দৈনিক সংবাদ সারাবেলা প্রতিনিধি মোঃ ফরিদ উদ্দিন কে অর্থ সম্পাদক, দৈনিক নয়া দিগন্ত তজুমদ্দিন প্রতিনিধি হেলাল উদ্দিন লিটন কে প্রচার সম্পাদক। এছাড়া নির্বাহী সদস্য করা হয়েছে দৈনিক বাংলা’র জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক বাংলাদেশ বুলেটিন লালমোহন প্রতিনিধি আব্দুর রহমান নোমান কে।
