বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী
হাইকোর্ট বিভাগের বিচারপতি ভোলায় আগমন উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা

ভোলার বাণী ডেস্ক ॥ বাংলাদেশ হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মোহাম্মদ উল্লাহ মহোদয় শুক্রবার (০২ জুন) ভোলা জেলায় আগমন উপলক্ষে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও আন্তরিক অভিনন্দন জানান পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম)। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল ভোলা সার্কিট হাউজে মাননীয় বিচারপতি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী, বিজ্ঞ জেলা ও দায়রা জজ এ, এইচ, এম, মাহমুদুর রহমানসহ জেলা প্রশাসন, জেলা পুলিশ ও বিচার বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
