ভোলায় ভূমি সেবা সপ্তাহ-২৩ উদ্বোধন

মনিরুল ইসলাম ॥ ভোলা জেলা প্রশাসন ও ভোলা সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে সোমবার (২২ মে) সকাল ১০টায় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়। সভার পূর্বে জেলা প্রশাসন কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক অতিক্রম করে ভূমি অফিসে শেষ হয়। সেখানে বেলুন ও ফ্যাস্টুন উড়িয়ে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে সভার কার্যক্রম শুরু করা হয়। র্যালীতে প্রশানিক কর্মকর্তাদের পাশাপাশি স্কাউট গার্ল গাইড ও বিএনসিসির সদস্যরা অংশগ্রহন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তামিম আল ইয়ামীন এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী কমিমনার (ভূমি) মোঃ আলী সুজা। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা বিষয়ে স্মার্ট ভূমি রেকর্ড, স্মার্ট নামজারি, ম্যাপ ও খতিযানের কারেকশন সম্পর্কে বিষদ আলোচনা করেন।
তালহা তালুকদার বাঁধনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম, যুগান্তর প্রতিনিধি অমিতাব অপু। উপস্থিত ছিলেন রেভিনিউ ডেপুটি কালেক্টর রায়হান-উজ্জামান সহ প্রশাসন ও ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুপ, ১০০ বিঘার উপর কোনো বক্তি নিজের নামে জমি না রাখা সহ বঙ্গবন্ধুর বিভিন্ন স্বপ্নের বিষয়ে আলোকপাত করেন। ২০০৮ সনে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে তাদের পক্ষ থেকে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দেযা হয। এখন কিন্তু স্মার্ট বাংলাদেশের ঘোষনা আসছে। আমরা লক্ষমাত্রার দারপ্রান্তে। খাল শ্রেনীর জমি কেনা যাবেনা। আইন জানতে হবে। আইন ও ভূমি মন্ত্রনালয এক করে কাজ করা হচ্ছে। ভূমি সেবা দেশের সর্বত্র ছড়িয়ে দেয়া হচ্ছে। মাটির মায়ার আদলে মিশে যেতে হবে। সাধারণ মানুষের সেবা দিতে পারলেই আমাদের ভূমি সেবার স্বার্থকথা হবে। ড্রনের মাধ্যমে জমির সীমানা নির্ধারণ করা হবে। মনপুরাতেও আমরা প্রশাসনের পক্ষ খেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠিয়ে ভূমি সেবা দিয়ে যাচ্ছি। সঠিকভাবে ভূমি সেবা দিতে পারলে জনগনের দুঃখ-কষ্ট লাঘব হবে।
