সর্বশেষঃ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

“অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর কর হে।”

২৫ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ/ ০৮ মে ২০২৩ খ্রিস্টাব্দ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬২তম জন্মবার্ষিকী উদযাপনের লক্ষ্যে ভোলা জেলা প্রশাসন এর আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ মে) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে এ আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ তৌফিক -ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম। আলোচনা সভার শুরুতে দিবসটি উপলক্ষ্যে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক হাওলাদার মাকসুদ।

আলোচনা সভায় বক্তারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমি ও জেলা শিশু একাডেমি কর্তৃক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তামিম আল ইয়ামীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা, জেলা রেজিস্ট্রার জনাব মোঃ আনিছুর রহমান, ভোলা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোঃ আব্দুল হালিম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) আমিনুল ইসলামসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।