বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী
ভোলায় মাদক আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ভোলার সদর মডেল থানার মাদক আইনের মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ হারুনকে গ্রেফতার করেছে ভোলা সদর মডেল থানা পুলিশের একটি চৌকস টিম।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ সোমবার (৮ মে) সকাল সাড়ে ৭ টায় ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন ফকির বিপিএম এর দিকনির্দেশনায়, এএসআই (নিঃ) মোঃ তাওহিদ হোসেন নেতৃত্বে সঙ্গীয় এএসআই (নিঃ) মোঃ জুয়েল হাওলাদার, এএসআই আজীম হোসেন বাবুল ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর মডেল থানাধীন চর সামাইয়া ইউনিয়নের চর ছিফলী ২নং ওয়ার্ডস্থ আসামীর বসত ঘর হইতে আবুল কালামের ছেলে মোঃ হারুনকে গ্রেফতার করা হয়।
পূর্ব ঘোষণা অনুযায়ী তামিলকারী অফিসারকে অর্থপূরষ্কার প্রদান করে উৎসাহিত করেন ভোলা সদর মডেল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ শাহীন ফকির, বিপিএম।
গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীন ফকির।
