বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী
ভোলায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

এম জামিল হোসেন ॥ ভোলায় কৃষকদের মাঝে সয়াবিন ও ধানসহ ড্রেসিং করার মেশিন উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা কর্তৃক কৃষি অফিসারের আয়োজনে বৃহস্পতিবার (৪ মে) সকাল ১১টায় ভোলা সদর উপজেলা পরিষদের মাঠে ১ লক্ষ ৪২ হাজার ৪২৫ টাকার মূল্যের ১২টি সয়াবিন সহ দান বিভিন্ন হারভেস্টিং মেশিন কৃষি উপকরণ বিতরণ করেন ভোলা সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউনুস। এ সময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মোঃ হাসান ওয়ারিজুল কবীর ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কৃষি কর্মকর্তা বশির আহমেদ চৌধুরী।
এ সময় উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইউনুস বলেন, সরকার কৃষকদের কষ্টের কথা চিন্তা করে কৃষি কাজ সহজ করার লক্ষ্যে কৃষকদের মাঝে এক একটি ১ লক্ষ ৪২ হাজার ৪২৫ টাকা মূল্যের ১২টি সয়াবিনসহ উপকরণের আলিম পাওয়ার হারভেস্টার মেশিন সরকার ৬৯ হাজার ৬২৫ টাকা ৭০% ভর্তুকি দিয়ে কৃষকদের মাঝে ৩৬ হাজার ৫০০ টাকা এ কৃষি উপকরণ আলিম পাওয়ার হারভেস্টার মেশিন কৃষকদের মাঝে বিতরণ করেন। কৃষি উপকরণ যে যে ইউনিয়নে পেয়েছেন সেগুলো হচ্ছে- উত্তর দিঘলদী, ইলিশা, ভেদরিয়া, ভেলুমিয়া, শিবপুর।
