সর্বশেষঃ

ফজর নামাজ শেষে মুরগির খামার দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু 

ভোলায় ফজরের নামাজ আদায় শেষে বাড়ির পাশে থাকা মুরগির খামার দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. মহসিন (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ মে) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।

মহসিন সদর উপজেলা শিবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাবিল মিয়ার ছেলে এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি কৃষাণ অটো ফ্লাওয়ার নামে একটি মিলের একজন পরিচালক ছিলেন।

নিহত মহসিনের পরিবার জানায়, বৃহস্পতিবার ভোররাতে বাড়ি থেকে ফজরের নামাজ আদায় করতে মসজিদে যান তিনি। নামাজ শেষে বাড়ির পাশে থাকা মুরগির খামার দেখতে গিয়ে অসাবধানতাবশত খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।