সর্বশেষঃ

আবারো পুড়লো জংশন, কোটি টাকার উপরে ক্ষতির আশঙ্কা

ইয়ামিন হোসেন : নদীভাঙ্গনের রেস না যেতেই পরপর দুইবারের আগুণে নিঃস্ব জংশনের ব্যবসায়ীরা। গতরাত (৪ই মে) ইলিশা জংশন বাজারে আগুণে ১১টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। এতে কোটি টাকার উপরে ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছে ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুণ নিয়ন্ত্রণ করেছেন।

পুলিশ ও ব্যবসায়ীরা জানান, রাত আনুমানিক আড়াইটার সময় আগুণের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুণ ছড়িয়ে পরে, খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুণ নিয়ন্ত্রণ করেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, কবির ফরাজি, মনির, নিজাম হাওলাদার,পল্লী চিকিৎসক নরেশ, আমির হোসেন, ইউছুফ সরদার, শহিদ মনসাদ,জাহাঙ্গীর,রফিক,জামাল,ফিরোজ ভুলাই, মাকসুদ।
ইলিশা ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, আমি খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছি এবং ফায়ার সার্ভিসকে জানিয়েছি পরবর্তীতে তাদের সহযোগীতায় আগুণ নিয়ন্ত্রণ করেছি। তবে তদন্ত কমিটির মাধ্যমে ক্ষতির পুরো তথ্য জানা যাবে বলে জানিয়েছে তিনি।
এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ব্যবসায়ীদের সমবেদনা জানাতে ঘটনাস্থলে গেছেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, সদর সার্কেল রিপন চন্দ্র, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুস, সদর থানার ওসি শাহীন ফকির, ইলিশার চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।