বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী
বঙ্গবন্ধুর হাতের তৈরী করা প্রতিষ্ঠান থেকেই আজ আমাদের দেশের কৃষির উৎপাদন বৃদ্ধি পেয়েছে : জেলা প্রশাসক

হারন অর রশীদ ॥ বঙ্গবন্ধুর হাতে তৈরী করা প্রতিষ্ঠান থেকেই আজ আমাদের দেশের কৃষির উৎপাদন বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার বাড়ির আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্তরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি করায় কৃষকদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌফিক-ই-ইলাহী চৌধুরী এ কথা বলেন।
তিনি আরো বলেন, দেশের তেলের চাহিদার ৮ভাগের ১ভাগ নিজেরাই উৎপাদন করে থাকি, বাকি ৭ ভাগ বিদেশ থেকে আমদানি করতে হয়। বিদেশ থেকে আমদানি করতে হলে দেশের টাকা খরচ করতে হয়। আমরা যদি নিজেরাই দেশে তেল উৎপাদন করতে পারি তাহলে আমাদের টাকা দেশেই রয়ে যায়। তাহলে আমরা ওই টাকা অন্য কাজে খরচ করতে পারবো। তাই তেল জাতীয় ফসল উৎপাদন আমাদের আরো বাড়াতে হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাসান ওয়ারেসুল কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল অঞ্চলের তেল জাতীয় ফসল উৎপাদন প্রকল্পের মনিটরিং অফিসার রথীন্দ্র নাথ বিশ^াস, জেলা বীজ প্রত্যয়ন অফিসার মোঃ জাকির হোসেন তালুকদার।
অনুষ্ঠান শেষে জেলার ৫ সেরা কৃষককে নগদ টাকা ও সনদ প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তদের মধ্যে প্রথম হয়েছেন বোরহানউদ্দিন উপজেলার টবগি ইউনিয়নের মোঃ মাকসুদ। দ্বিতীয় হয়েছেন ভোলা সদরের চর রমেশ এলাকার মোঃ জসিম উদ্দিন। তৃতীয় হয়েছেন ৩ জন। দৌলতখানের মদন পুরের মিলন পাটোয়ারী, চরফ্যাশন উপজেলার মোঃ হেলাল উদ্দিন, লালমোহনের পশ্চিম চর উমেদ গ্রামের মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভোলা সদর উপজেলা কৃষি অফিসার এফ এম শাহাবুদ্দিন।
